"দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল চাই"—রাজপথে নামল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট!

 


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি: জাতীয় স্বার্থবিরোধী তকমা

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা ‘রেসিপ্রোক্যাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ বা পারস্পরিক বাণিজ্যচুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা এই দাবি জানান। একইসাথে এই চুক্তির নেপথ্য কারিগর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অপসারণ ও জড়িতদের বিচারের দাবি তোলা হয়েছে।

সমাবেশে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাত্র তিন দিন আগে অত্যন্ত গোপনে এই চুক্তি সই করা হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিলেও বিনিময়ে মাত্র ১,৬৩৮টি পণ্যে সুবিধা পাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্যমতে, এর ফলে বাংলাদেশ বছরে প্রায় ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে। এছাড়া মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে ১৯ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে, যা মোটেও সুবিধাজনক নয়।

নেতারা অভিযোগ করেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় পণ্য কেনার স্বাধীনতা হারাবে। এখন থেকে গম, তুলা ও শিল্পপণ্যসহ বিভিন্ন সামগ্রী যুক্তরাষ্ট্রের কাছ থেকে চড়া দামে কিনতে বাধ্য হবে দেশ। এছাড়া বোয়িং কোম্পানির কাছ থেকে উন্মুক্ত দরপত্র ছাড়াই প্রায় ৪৫ হাজার কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তিকে জনগণের ওপর বিশাল ঋণের বোঝা হিসেবে দেখছেন তাঁরা। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মতে, এই চুক্তি দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য চরম হুমকি।

Post a Comment

Previous Post Next Post