রাজধানীতে বৈশাখী মেলা ও উৎসব: কোথায় যাবেন আপনি?
নতুন বছর ১৪৩৩-কে বরণ করতে ঢাকা সেজেছে বর্ণিল সাজে। রাজধানীজুড়ে চলছে মেলা ও সাংস্কৃতিক উৎসব। আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে কোথায় যাবেন, তা সহজে দেখে নিন এখান থেকে:
বিসিক বৈশাখী মেলা: বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এখানে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য পাওয়া যাবে।
লাল বৈশাখী: বনানীর কামাল আতাতুর্ক পার্কে রিশকা কানেক্টসের আয়োজনে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ ও কনসার্ট। প্রবেশমূল্য ৩০০ টাকা।
এসএমই বৈশাখী মেলা: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ এপ্রিল পর্যন্ত চলছে এই মেলা। ৩০০টির বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার থাকছে।
উৎসবে বৈশাখ: ভাটারার শেফস টেবিল কোর্টসাইডে আলপনা, পাপেট শো ও বাউলগানের পাশাপাশি থাকছে কনসার্ট। সাধারণ প্রবেশ ২০০ টাকা, কনসার্ট ৮০০ টাকা।
পুরান ঢাকার মেলা: চকবাজারসহ বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী মেলা বসেছে। মাটির খেলনা ও পুরান ঢাকার দেশি খাবারের স্বাদ নিতে এখানে যেতে পারেন।
যাত্রাবিরতি বৈশাখী আয়োজন: বনানীতে বাউল গান ও ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের পরিবেশনা নিয়ে চলছে দুই দিনের মেলা। প্রবেশমূল্য ৫০০ টাকা।
আর্কা বৈশাখ: গুলশান-তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’ প্রাঙ্গণে মেলা, খেলাঘর ও ভোজনালয়ের জমজমাট আয়োজন থাকছে। প্রতিদিনের টিকিট ৫০০ টাকা।